বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
কলাপাড়ায় নবজাতককে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেলেন মা

কলাপাড়ায় নবজাতককে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেলেন মা

Sharing is caring!

 কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় ১৩ দিনের এক নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছেন এক মা।
শনিবার(২১সেপ্টেম্বর) রাত আটটার দিকে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ ঘটনা ঘটে।
বর্তমানে ওই নবজাতক আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিনের তত্বাবধানে রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার শেষ বিকালে ওই মা তার নবজাতককে নিয়ে হাসপাতালে এসে শিশু ওয়ার্ডের ০৮ নম্বর বেডে বসেন। রাত আটটার দিকে ওই নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান।
পরে গভীর রাত পর্যন্ত সে ফিরে না আসায় সেবিকারা ওই নবজাতককে ডা. লেলিনের হেফাজতে রাখেন।
ডা.মো: জেএইচ খান লেলিন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, শিশুটি আমার হেফাজতে আছে।
 রবিবার পর্যন্ত তার মাকে খুজে পাওয়া যায়নি।শিশুটিকে কেহ দত্তক নিলে আইনগতভাবে দত্তক দেয়া হবে।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ বলেন, নবজাতকটির মাকে খুজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় দত্তক দেয়া হবে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
২২-০৯-২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD