শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কুযাকাটা সমুদ্র সৈকতে বিশ্ব পরিচ্ছন্ন দিবস পালিত

কুযাকাটা সমুদ্র সৈকতে বিশ্ব পরিচ্ছন্ন দিবস পালিত

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় ”Together for A Cleaner Tomorrow”  অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় বরগুনা নারী জাগরণ কর্মসূচি ”জাগোনারী” আয়োজনে কুয়াকাটা প্রেসক্লাব মাঠ থেকে রেলী বের হয়ে সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্বদিকে কয়েক মাইল জুরে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের প্রায় অর্ধশত সেচ্ছাসেবকের উপস্থিতিতে সেইভ দা চিলড্রেন এর সহযোগিতায় এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, টুরিস্ট পুলিশ,  কুয়াকাটা রিজিয়ন  মোঃ আনসার উদ্দীন  বিশেষ অতিথি কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুসাইন আমির, কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র আশরাফ আলী শিকদার,  মোঃ ইব্রাহিম,  প্যানেল চেয়ারম্যান,  মহিপুর ইউপিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা কর্মীরা।
কুয়াকাটা  তরুন ক্লাবের সেচ্ছাসেবী  সদস্য মিলি আক্তার, বলেন, আমাদের এই কুয়াকাটা পরিস্কার ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। তারই ধারাবাহিকতায় এমন পরিচ্ছন্ন কর্মসূচি  চলমান থাকুক এটাই প্রত্যাশা।
কুয়াকাটা রিজিয়ন টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ আনসার উদ্দীন বলেন,  পরিচ্ছন্ন দিবস উপলক্ষে একদিন কাজ করলে হবে না, সকল স্টেক হোল্ডারদের কাদে কাদ মিলিয়ে এক যোগে কাজ করতে হবে।
তাহলেই আমাদের এই পরিবেশ  সৈকতে পরিবেশ ধরে রাখতে পারবো।
জাগো নারীর প্রকল্প ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান বলেন,  দেশের বিভিন্ন স্থান থেকে কুয়াকাটায় পর্যটকরা ঘুরতে আসেন, তাই এই বীচটাকে সুন্দার ও ক্লিন রাখার বিকল্প নেই।
সৈকতে বিভিন্ন প্রকার পলিথিন, জুসের বোটল, চিপস এর প্যাক ইত্যাতি আমরা অপসরন করছি। এই কাজ শুধু আন্তর্জাতিক পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে আজকেই শেষ নয় এই অব্যাহত থাকবে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
২১/০৯/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD