সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে সাংবাদিকদের সংবাদ প্রকাশে বিএনপি কোন বাধা সৃষ্টি করবে না

পটুয়াখালীতে সাংবাদিকদের সংবাদ প্রকাশে বিএনপি কোন বাধা সৃষ্টি করবে না

Sharing is caring!

 মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধি ঃ

পটুয়াখালী জেলা বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সাংবাদিকদের সংবাদ প্রকাশে বিএনপি কোন প্রতিবন্ধ কতা সৃষ্টি করবে না। বলেন স্নেহাংশু সরকার কুট্টি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক দল, তারা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তারা বলেন আমরা চাই সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব সঠিক ভাবে পালন করুক।

তাদের কাজে কেউ যাতে কোন বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সে বিষয়ে আমরা জেলা বিএনপি সর্বদা সতর্ক রয়েছি। গত কাল বুধবার রাত ৯ টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বিশেষ এক মতবিনিময় সভায় জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এ মন্তব্য করেন।

এ সময় তিনি গনমাধ্যম কর্মীদের সুরক্ষা প্রদান করার পাশপাশি গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গণমাধ্যমের বিভিন্ন পদক্ষেপ এর প্রশংসা করেন। পটুয়াখালী জেলা বিএনপি সদস্য ও সাবেক পৌর মেয়র মোস্তাক আহম্মেদ পিনু তার বক্তব্যে বলেন ‘সাংবাদিক হবে নিরপেক্ষ,তারা কোন দলের হতে পারে না।

সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন আয়না। তারা প্রকৃত ঘটনা থুলে ধরবে,ভুল ত্রুটি গুলো সামনে নিয়ে আসবে তারা সদাকে সাদা বলবে কালোকে কালো বলবে। আমাদের ভুল ত্রুটি তুলে ধরবেন, আমরা রাজনৈতিক দল গুলো আমাদের ভুল শুধরে নিব।’

পটুয়াখালেী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহ সভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শাহাদাত হোসেন, মনোজ কান্তি কর রানা,)সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান সোহেল, সমাজ কল্যান সম্পাদক মাহমুদুল হাসান রায়হান, মীর মহিবুল্লাহ, কার্য নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান, লোকমান মৃধা,ও মোঃ রায়হান প্রমূখ।

মতবিনিময় সভায় পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন নান্নু, মিজানুর রহমান,সিদ্দিকুর রহমান, সেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোহন, জেলা শ্রমিকদলের সভাপতি বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD