বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ

কলাপাড়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ

Sharing is caring!

 কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  :
পটুয়াখালীর কলাপাড়ায় মনির শরীফ (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষনের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই শিশু কলাপড়া হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওই শিশুর মা তার মেয়ের বরাত দিয়ে জানায়, তার মেয়ে মিঠাগঞ্জ সাফাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করে। গত ৬ আগষ্ট সাফাখালী গ্রামের নিজ বাসা থেকে ওই শিশু দোকানে বিস্কুট কেনার জন্য রওয়ানা দেয়।
এসময় প্রতিবেশী মনির রাস্তায় বসে ওই শিশুকে পিছন থেকে মুখ চেপে তার ঘরে নিয়ে যায়। পরে ওই শিশুর মুখ গামছা দিয়ে বেঁধে জোর পূর্বক ধর্ষন করে এবং বিষয়টি কাউকে জানালে মেরে খালে ফেলে দেওয়ার হুমকি দেয়। ঘটনার সময় মনিরের ঘরে কেউ ছিলোনা।
 বাড়িতে এসে ওই শিশুর ব্লাডিং শুরু হলে গ্রাম্য রাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এতে সুস্থ না হওয়ায় পরবর্তীতে কলাপাড়া হাসপাতালে দু’দফা চিকিৎসা দেওয়া হলে সেখানেও ব্লাডিং পুরোপুরি বন্ধ না হলে চিকিৎসকের সন্দেহ হয়।
 গতকাল মঙ্গলবার রাতে ওই শিশুর মা শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষনের বিষয়টি খুলে বলে। এঘটনায় আদালতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় ওই শিশুর পিতা।
এ ঘটনায় অভিযুক্ত মনির শরীফের সাথে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানায়, এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
১৮-০৯-২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD