বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবিতে বরিশালে নার্সদের মানববন্ধন

নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবিতে বরিশালে নার্সদের মানববন্ধন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশালেও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের
মহাপরিচালক মাকসুরা নূরসহ সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের
দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের নার্স কর্মকর্তা ও নার্সিং
শিক্ষার্থীরা।

তাদের দাবি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং
ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডাদের
অপসারণ করে উক্ত পদগুলোতে নার্সদের পদায়ন করতে হবে।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বরিশাল মহানগর নার্সিং সংস্কার পরিষদ
ব্যানারের আয়োজনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রদান ফটকের
সামনে সড়ক অবরোধ করেন নার্সিং সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

বরিশাল মহানগর নার্সিং সংস্কার পরিষদের প্রধান সমন্বয়ক আলি আজগর বলেন, আমাদের
এক দফা, এক দাবি, নাসিং অধিদপ্তর সংস্কার, নাসিং দপ্তরের কোন প্রশাসন থাকবে না।

পাশাপাশি নার্সদের বদলি সংক্রান্ত জটিলতা নিরসন এবং বদলি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত
সিন্ডিকেটদের অপসারন করা হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, মহানগর নার্সিং সংস্কার পরিষদের সমন্বয়ক ছগির
হোসেন, শাহ আলম,বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সরকারি নার্সিং
কলেজের শিক্ষক ফরিদা বেগম, আনোয়ার হোসেন, নুর-আলম প্রমূখ।

মানবন্ধনে বক্তরা বলেন, নার্সিং সংস্কার পরিষদ বর্তমান সরকারের প্রধান উপদেষ্ঠার
নির্দেশনা মোতাবেক নার্সিং পেশার সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে আমরা শান্তিপূর্নভাবে
এক দফা দাবি বাস্তবায়নে কর্মসূচী পালন করে আসছে।

কিন্তু আমরা লক্ষ্য করেছি, আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রশাসনিক আশ্বাস প্রদানের পরও কোন আলোচনা না
করেই আমাদের দাবির বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি
কাউন্সিলে রেজিস্ট্রার পদে পুনরায় নন-নার্সিং প্রশাসনিক কর্মকর্তাকে পদায়ন করা
হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষনা দেন তারা।

শামীম আহমেদ
বরিশাল,
১৪-০৯-২৪-ইং।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD