শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়ায় ব্যাবসায়ীর হাত-পা, মুখ বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা

কলাপাড়ায় ব্যাবসায়ীর হাত-পা, মুখ বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যাবসায়ীর হাত-পা, মুখ বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা।
সোমবার রাত ৩ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের  আলাউদ্দিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় একটি মোটরসাইকেল লুট করে নেয় দুর্বৃত্তরা।
পুলিশ ও পারিবারিক সূত্রে যানা যায় সোমবার রাত ৩ টার দিকে ১৩ সদস্যদের একটি ডাকাত দল বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে। এরপরে জানালার ফাঁকা দিয়ে দরজার হ্যাজবোল্ট খুলে ডাকাত দলের ৬/৭ জন সদস্য ঘরে ঢুকে হামলা চালায়।
ভুক্তভোগী আলাউদ্দিন মিয়া বলেন, দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রথমে আমার ব্যবসায়ী ছেলে মো. মামুন মিয়ার হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
এরপর আমি  ও আমার স্ত্রী আমেনা বেগম এর হাত-পা বেঁধে আটকে রাখে। পরে বাড়ির আসবাবপত্র ও বিছানা ওলট পালট করে ঘরে থাকা নগদ ১ লক্ষ ৯৭ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র লুটে নেয়।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, দুর্বৃত্তদের এক সদস্যকে লুট করে নেয়া মোটরসাইকেল সহ আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
১৭/০৯/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD