শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান আনছার মোল্লা কারাগারে

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান আনছার মোল্লা কারাগারে

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী): প্রতিনিধি ঃ
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের  ছাত্রদল নেতাকে হত্যা চেষ্টা ও মহিপুরে ব্যবসায়ীক প্রতিষ্ঠান লুটপাট ও ভাংচর সহ বিস্ফোরক আইনের পৃথক মামলায় লতাচাপলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
রবিবার (১৫ সেপ্টেম্বর) কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত এ আদেশ প্রদান করেন। আদালতের সহকারী পুলিশ উপ-পরিদর্শক মো. মহিবুর রহমান এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে মহিপুর থানা পুলিশ বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা আনছার উদ্দিন মোল্লাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
প্রসঙ্গত, ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর আওয়ামী লীগের শত শত নেতাকর্মীর নামে কলাপাড়া ও মহিপুর থানায় একাধিক মামলা দায়ের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মহিপুর থানায় দায়েরকৃত দুইটি রাজনৈতিক মামলায় আসামি করা হয় লতাচাপলি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার উদ্দিন মোল্লাকে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
১৬-০৯-২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD