বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশাল দক্ষিণ জেলা মহিলা দলের দোয়া মোনাজাত

বরিশাল দক্ষিণ জেলা মহিলা দলের দোয়া মোনাজাত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশাল জেলা দক্ষিণ মহিলা দলের উদ্যোগে বাদ আসর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা দক্ষিণ বি এন পির আহবায়ক সাবেক সাংসদ আবুল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সদস্য সচিব এ্যাড আবুল কালাম শাহীন ।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় ।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা দক্ষিণ মহিলা দলের সংগ্রামী সভাপতি ফাতেমা রহমান ।

সাধারণ সম্পাদক রেশমা রহমানের সঞ্চালনায় এ সময় বি এন পির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক সাবেক প্রেসিডেন্ট মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান বীর উত্তম এবং তার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত এবং বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার জন্য মুনাজাত করেন বরিশাল মহানগর উলামা দলের আহবায়ক আব্দুর রহমান ।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ফারজানা রোজী সহ দক্ষিণ জেলার অন্তর্গত বরিশাল সদর , বাকেরগঞ্জ , বাবুগঞ্জ , উজিরপুর এবং বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা দলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD