সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাউফলে যৌথ বাহিনীর অভিযানে আটক-২

বাউফলে যৌথ বাহিনীর অভিযানে আটক-২

Sharing is caring!

বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মো. রুহুল আমিন (৩৪) ও মো. সোহাগ ( ২৮) নামে দুই যুবককে আটক করা হয়েছে।

রোববার রাতে উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা ওই এলাকার মো. আবুল হোসেনের ছেলে। সোমবার সকালে অস্ত্র আইনের মামলায় তাদের পটুয়াখালী কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর নওমালা ইউনিয়নের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে লুটপাট, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটে।

এসব চাঁদাবাজি ও লুটপাটের ঘটনার সাথে রুহুল আমিন ও তার ভাই সোহাগ জড়িত ছিল।

করিম মৃধা নামে এক ভুক্তভোগী তাদের নামে চাঁদাবাজি ও লুটপাটের মামলাও করেন।

গতরাতে (রোববার) যৌথ বাহিনীর সদস্যরা বটকাজল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

এসময় তাদের বাসায় তল্লাশি চালিয়ে ৪টি রমদা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার অফিস ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন,‘ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

সেই মামলায় তাদের সোমবার সকালে জেলে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও তারা চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী।

 

মো.আরিফুল ইসলাম

তারিখ-০৯/০৯/২৪

বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD