শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে

ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের দল। গতকাল সোমবার দুপুরে ববির জীবনানন্দ দাশ কনফারেন্স রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ববি শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন সমন্বয়করা।

এসময় সমন্বয়ক বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করেছে দেশের ছাত্র-জনতা। এই অভ্যুত্থানের লক্ষ্য অতীতের মত বেহাত হতে দেবো না। তাই দেশ সংস্কারে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নয়তো অভ্যুত্থানের মূল লক্ষ্য ঐক্যবদ্ধ জাতি গঠনে ব্যর্থ হবো। আমরা তরুণ প্রজন্ম দেশকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটতরাজ মুক্ত করতে চাই। সীমান্তে গণহত্যা ও পানি ছেড়ে মানুষ হত্যা বন্ধে কাজ করতে চাই। অতীতের অভ্যুত্থানের লক্ষ্য থেকে বিচ্যুত করেছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। এ থেকে আমাদের সচেতন থাকতে হবে। সভা শেষে শহীদদের রুহের মাহফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ (ঢাবি), সানজানা আফিফা অদিতি (ঢাবি), এম এ সাঈদ (ঢাবি), রাইয়ান ফেরদৌস (ঢাবি), সিনথিয়া জাহিন আয়েশা (বদরুন্নেসা কলেজ), হাসিবুল হোসেন শান্ত (এনএসইউ), মোবাশ্বেরা করিম মিমি (এআইউবি), শহিদুল ইসলাম শাহেদ (ববি), তৌহিদ আহমেদ আশিক (শেকৃবি) ও জিহাদ হোসাইন (ঢাকা কলেজ)।

অপরদিকে বিকেল সাড়ে ৪টায় জেল শিল্পকলা একাডেমিতে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের দল মতবিনিময় সভা করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD