শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশাল ডাক বিভাগের পোস্টাল আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

বরিশাল ডাক বিভাগের পোস্টাল আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ
বরিশালে একটি অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া গিয়েছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো নগরীজুড়ে।

সোমবার দুপুুরে বরিশাল নগরীর ফরেস্টার বাড়ির পোল এলাকায় ডাক বিভাগের পোস্টাল আবাসিক কম্পাউন্ডের ভিতরে গ্রেনেডটি পাওয়া যায়।

বিকেল ৫টার দিকে সেনাবাহিনীর গ্রেনেড ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে অবিস্ফোরিত গ্রেনেডটি উদ্ধার করে নগরীর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করেছে।

ওই এলাকার পরিছন্নতাকর্মী জনি হেলা জানান, সকালে অফিসের ঘাস ও লতাপাতা পরিস্কার করতে গিয়ে গ্রেনেডটির সন্ধান পান তিনি পরে উর্ধতন কর্মকর্তাদের জানালে তারা জরুরী সেবা ৯৯৯ এ খবর দেয়।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে এসে অবস্থান নেন।
স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন জানান, ৪ আগষ্টে ফরেস্টার বাড়ির পোল এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা।

এসময় আন্দোলনকারীরা ডাক বিভাগের পোস্টাল আবাসিক কম্পাউন্ডের ভিতরে ঢুকে পড়ে।

সেখান থেকে রাস্তায় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ ও জবাবে টিয়ারগ্যাস ছোড়ে।

হয়ত সেই সংঘর্ষের সময় অবিস্ফোরিত গ্রেনেডটি ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভিতরে থেকে যায়।

গ্রেনেড পাওয়ার খবরে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন জানান, দ্রুত অবিস্ফোরিত গ্রেনেডটি উদ্ধারে গ্রেনেড ডিসপোজাল টিম অভিযান করবে। তিনি আরো জানান, গ্রেনেডটি পুলিশের ব্যবহৃত নয় বা পুলিশও এমন কোনো গ্রেনেড ব্যবহার করে না।

সাউন্ড বা টিয়ার গ্রেনেডও এটি নয়। আমাদের ধারণা অন্য কোনো গ্রেনেড হবে। কিভাবে এখানে গ্রেনেডটি আসলো সেটি যাচাই বাছাই করা হচ্ছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD