বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
প্রধান শিক্ষকের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রধান শিক্ষকের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় প্রধান শিক্ষকের অনিয়ম সীমাহীন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে রবিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাজীপুর প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম মুকুল, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রেজাউল করিম শিকদার, বিদ্যালয়ের দাতা সদস্য শাহআলম খানের ছেলে মোস্তফা জামাল সুজন।
মানববন্ধনে বক্তারা বলেন, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজালাল মুন্সীর সীমাহীন দুর্নীতি ও অর্থ আত্মসাত আর স্বেচ্ছাচারিতায় স্কুল আজ ধ্বংসের পথে।
স্কুলের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সীর অনতিবিলম্বে পদত্যাগ না করলে আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলীপি প্রদান করেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া।
০৮-০৯-২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD