সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় শিক্ষক ও সংগঠক তালেব শরীফ’র মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

কলাপাড়ায় শিক্ষক ও সংগঠক তালেব শরীফ’র মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (অবঃ) মরহুম আবু তালেব শরীফ এর স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া পেশাজীবী ফোরামের আয়োজনে বুধবার সন্ধ্যায় কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

কলাপাড়া পেশাজীবি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলাউদ্দিন তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ এবং আসাদুজ্জামান খান’র সঞ্চালনায় আবু তালেব শরীফ’র স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কলাপাড়া পেশাজীবি ফোরামের সাধারন সম্পাদক ও কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন।

কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. ইউসুফ আলী, মো.নকিব উদ্দিন, ধানখালী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. আনোয়ার হোসেন, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক মো. সোহরাব হোসেন, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. মাসুম বিল্লাহ, প্রদর্শক আসাদুজ্জামান খান, নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো.মোয়াজ্জেম হোসেন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ট্রেড শিক্ষক মো. নুরুল হক, খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক মো. আব্দুল মান্নান, খেপুপাড়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. ওহাব, মো. নুরে আলম মুরাদ, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাইনুল ইসলাম, রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ সুজা, দশকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন হিরন, সহকারী শিক্ষক বশিরুল ইসলাম আজাদ প্রমুখ। বক্তারা আবু তালেব শরীফ’র জীবনের স্মৃতিচারন করেন।

 

শিক্ষক আবু তালেব শরীফের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. ফোরকানুল ইসলাম। দোয়া অনুষ্ঠান শেষে মরহুমের পরিবারের হাতে কলাপাড়া পেশাজীবী ফোরামের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেন নেতৃবৃন্দ।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD