শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
কাঠালিয়ায় আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ সন্ত্রাসী আটক

কাঠালিয়ায় আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ সন্ত্রাসী আটক

Sharing is caring!

ক্রাইমসিন২৪ :ঝালকাঠির কাঠালিয়ায় র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (০৫ জুলাই) র‌্যাব-৮ এর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এরআগে বৃহষ্পতিবার দিবাগত রাতে কাঠালিয়া উপজেলার দক্ষিন আউরা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মোঃ তানজিল হাসান ওরফে জনি পঞ্চায়েত (৩০) ওই গ্রামের মোঃ জাকির হোসেন ওরফে মজনু পঞ্চায়েত এর ছেলে। আটকের সময় তার কাছ থেকে ১ টি ওয়ান শুটার গান, ১ টি রিভলবার, ৩ রাউন্ড তাঁজা কার্তুজ এবং ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ সায়দুর রহমান বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছেন। উল্লেখ্য মোঃ তানজিল হাসান ওরফে জনি পঞ্চায়েতের বিরুদ্ধে বিভিন্ন থানাতে ডাকাতি, মাদক, আগ্নিসংযোগ ও মারামারির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD