মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীতে নবাগত পুলিশ সুপারের সাথে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

পটুয়াখালীতে নবাগত পুলিশ সুপারের সাথে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।

অদ্য (২ সেপ্টেম্বর) সোমবার  বিকেল ৩ টার সময় পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, চাঁদাবাজ ও মাদকদ্রব্য নির্মূলে তার নেতৃত্বে গুরত্ব সহকারে পুলিশ দায়িত্ব পালন করবে।

এবিষয়ে সাংবাদিকদের আস্বস্ত করেছেন পুলিশ সুপার।

তিনি আরও বলেন, বর্তমানে অনেক স্কুল শিক্ষার্থীরা ব্যপক অপরাধে জড়িয়ে যাচ্ছে,এবিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

এই সভায় যা আলোচনা হয়েছে আপনাদের লেখার মাধ্যমে অভিভাবকরা সচেতন হবে, এবিষয়ে সাংবাদিকদের ভূমিকা অনেক।

এসময় শৃঙ্খলা রক্ষার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সাথী পত্রিকার সম্পাদক মো,আনোয়ার হোসেন সেক্রেটারি বৈশাখী টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি আব্দুস সালাম আরিফ ,সহসভাপতি কাইয়ুম উদ্দীন জুয়েল, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলাপ্রতিনিধি মো,জলিলুর রহমান সোহেল, কার্য নির্বাহী সদস্য এনটিভি ও যুগান্তরের প্রতিনিধি মো,মোস্তাফিজুর রহমান মোস্তাক, কার্যনির্বাহী সদস্য মো,লোকমান মৃর্ধা ও দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, পাঠাগার সম্পাদক দৈনিক আনন্দ বাজার পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি মু,হেলাল আহম্মেদ রিপন,দৈনিক গণকন্ঠের স্টাফ রিপোর্টার মু,জিল্লুর রহমান জুয়েল সদস্য আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মহিবুল্লাহ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা এসময় সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD