শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য দোয়া মুনাজাত

বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য দোয়া মুনাজাত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

সম্প্রতি বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চলে ভারতসৃষ্ট প্রলয়ঙ্কারী বন্যায় গৃহহীন ক্ষতিগ্রস্থ অসহায় নিরীহ মানুষের কষ্ট লাঘবের জন্য বরিশাল সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আবদুল কাদের মোল্লার উদ্যোগে বাদ মাগরিব বি এন পি দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

কুখ্যাত খুনী সাইকো মাফিয়া স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে নিহতদের রূহের মাগফিরাত ও আহত যোদ্ধাদের পরিপূর্ণ সুস্থতা এবং ইতিহাসের রাখাল রাজা বি এন পির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান বীর উত্তমের রূহের মাগফিরাত সহ সাবেক প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া করা হয় ।

এ সময় ফ্যাসিস্ট হায়েনা সরকারের জুলুম থেকে মুক্তি পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করা হয় ।   বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মুনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ রাজিব সিকদার , সহ সভাপতি মহিউদ্দিন গাজী সহ বরিশাল জেলা ও সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।

দোয়া মাহফিলে আগত নেতৃবৃন্দ বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আফারাত রহমান কোকো , সালাহ উদ্দীন ক্বাদের চৌধুরী , এম ইলিয়াস আলী সহ অন্যান্য নেতৃবৃন্দের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা গুমের শিকার শত শত নিরীহ নেতাকর্মীর অবিলম্বে মুক্তির দাবী জানান । আগামী দিনে বি এন পির রাজনীতিতে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সহ রাম বাম শাহবাগীদের অনুপ্রবেশ ঠেকাতে শপথ নেন তারা ।

বিগত ১৭ বছরে ছাত্রলীগ যুবলীগ সহ ক্ষমতাসীন আওয়ামীলীগের গুন্ডা বাহিনীর অমানুষিক অত্যাচার এবং অসহনীয় নির্যাতনের শিকার বি এন পি নেতাকর্মীদের পাশে থেকে সার্বিক খোঁজ খবর নেয়ার পরামর্শ প্রদান করেন এবং দেশের সকল সেক্টর থেকে আওয়ামী প্রেতাত্মাদের সমূলে উপড়ে ফেলে লীগ মুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে জ্বালাময়ী বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা ছাত্রদলের কান্ডারী আবদুল কাদের মোল্লা ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD