মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রবাসীর বাড়িতে বিয়ের দাবীতে নারী প্রবাসীর অনশন

প্রবাসীর বাড়িতে বিয়ের দাবীতে নারী প্রবাসীর অনশন

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
সৌদি প্রবাসীর বাড়িতে বিয়ের দাবীতে অনশন শুরু করেছে এক সন্তানের জননী নারী
প্রবাসী।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামের।
অনশনরত নারী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রাম এলাকার এমদাদুল হকের
মেয়ে মুক্তা আক্তার (২৬)।

ওই নারী জানান, গত ছয় বছরপূর্বে দুবাই থাকাকালীণ সময়ে গৌরনদী উপজেলার
নন্দনপট্টি গ্রামের মোবারক কাজীর ছেলে আরিফ কাজীর সাথে তার প্রেমের সম্পর্ক
গড়ে ওঠে।

সে (মুক্তা) বিবাহিত এবং একটি সন্তান আছে জেনেও সম্পর্ক গড়ে তুলে
আরিফ।

এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে আরিফ তার সর্বস্ব কেড়ে নেয়।

এমনকি বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়।

গত দুই বছরপূর্বে দুবাই থেকে বাংলাদেশে চলে আসে আরিফ। এরপর আবার সৌদি আরব চলে যায়।
পরবর্তীতে তিনিও (মুক্তা) দুবাই থেকে এসে সৌদি আরব চলে যায়।

তিনি আরও জানান, কিছুদিন পূর্বে জানতে পারি আমাকে কিছু না জানিয়ে বিয়ে
করেছে আরিফ।

গত শনিবার (১ সেপ্টেম্বর) আমি সৌদি আরব থেকে বাংলাদেশে আসি।
এরপর রোববার বিকেল থেকে আরিফের বাড়িতে বিয়ের দাবীতে অনশন শুরু করলে আমাকে
দেখা মাত্রই বাড়ি থেকে আরিফ পালিয়ে যায়।

এবিষয়ে জানতে অভিযুক্ত আরিফের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

এছাড়াও তার পরিবারের কোন সদস্য এব্যাপারে কথা বলতে
রাজি হয়নি।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, এঘটনায়
লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD