সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন

গলাচিপায় স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন

Sharing is caring!

মোঃনাসির উদ্দিন স্টাফ রিপোর্টার ঃ

পটুয়াখালীর গলাচিপার নদী বেষ্টিত উপকূলীয় দ্বীপ ল চরকাজল ও চর বিশ্বাস এ ২টি ইউনিয়নের সাধারণ জনগণের জানমাল রক্ষায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগস্ট বুধবার সকাল ১০টায় উপজেলার ২ ইউনিয়নে বসবাসরত জনগণের আয়োজনে চরকাজলের শুক্রবাড়িয়া বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোক্তা মো. আলাউদ্দিন কাজী, সমাজ সেবক মো. দুলাল গাজি, জমি দাতা মো. নাসির উদ্দিন নান্টু মৃধা, বাজার কমিটির সভাপতি মো. মহসিন হোসেন সেন্টু মৃধা ও শিক্ষার্থীসহ দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার শত-শত নারী-পুরুষ। ইতোমধ্যে এলাকাবাসীর উদ্যোগে স্থায়ী পুলিশ ফাঁড়ির জন্য জমিদানের মাধ্যমে একটি ঘর তোলা হয়েছে।

সরকার পরিবর্তনে ৫ আগস্ট ২০২৪ ওখানে অবস্থানরত অস্থায়ী পুলিশ ফাঁড়িটি স্থানান্তরের ফলে বিভিন্ন ধরনের বিষয়ে ব্যাপকভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটে। মানববন্ধনে বক্তাদের দাবি, দুই ইউনিয়নের সাধারণ জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে অচিরেই স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা হোক।

নিকটতম যে পুলিশ কেন্দ্র রয়েছে তা থেকে বাসা বাড়ি কিছুটা দূরে হওয়ায় এবং মানুষের সার্বিক নিরাপত্তা ব্যবস্তা নিশ্চিতে পুলিশ ফাঁড়ি প্রয়োজন।

এ বিষয়ে পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাঈনুল মুঠোফোনে জানান, বিষয়টি পর্যবেক্ষণের মাধ্যমে অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যেখানে মানুষের নিরাপত্তা বা এ সংক্রান্ত বিষয় থাকে, পুলিশ সব ধরণের ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD