শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

কলাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
বিশ্ব শান্তি কল্পে ও দেশমাতৃকার শুভ কল্যাণে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শ্রী শ্রী মদনমোহন  মন্দির সেবাশ্রম, যুব কমিটি ও পূজা উদযাপন কমিটির আয়োজনে সোমবার  দুপুর ১২ টায় শ্রী শ্রী মদনমোহন মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়।
শোভাযাত্রাটি পৌর শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী জগন্নাথ আখড়া নাঠ মন্দির হয়ে পুনরায় এসে
মন্দির প্রাঙ্গনে বন্যা দূর্গত মানুষের জন্য বিশেষ প্রার্থনা করা হয।
মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএপির সভাপতি গাজী মো. ফারুক,  সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, অর্থ সম্পাদক সফিকুল হক পনির, পৌর বিএনপির সাংগঠনিক  সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল সিকদার, হাবিবুর রহমান ব্যাপারী, বাদল মাতুব্বর সোহাগসহ চিংগুড়িয়া শ্রী শ্রী সার্বজনীন  দুর্গাপূজা মন্দির  কমিটির সভাপতি আইনজীবী নাথুরাম ভৌমিক, প্রধান শিক্ষক সুখরঞ্জন তালুকদার, অবনী কুমার রায়, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য টিংকু মুখার্জি, উত্তম কুমার হাওলাদার, দেবাশীষ সিকদার কালা ও সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠান উদযাপন কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য দেবাশীষ শিকদার কালা জানান, সকাল থেকে মন্দির গুলোতে জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান পরিচালিত হয়েছে। দেশের ১২টি জেলার মানুষ বন্যাকবলিত থাকায় আমাদের অনুষ্ঠানের বাজেট কমিয়ে দূর্গতদের সহায়তায় পাঠাচ্ছি।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, সম্প্রতির বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৈদ্য, খ্রিস্টান মিলেমিশে সকল ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছি। তিনি সনাতন ধর্মাবলম্বীদের সকল অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD