সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় শিক্ষক ও সংগঠক আবু তালেব শরীফ আর নেই

কলাপাড়ায় শিক্ষক ও সংগঠক আবু তালেব শরীফ আর নেই

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক ও কলাপাড়া পেশাজীবি ফোরাম’র সিনিয়র সহ-সভাপতি আবু তালেব শরীফ(৬৫)।

ইন্নালিল্লাহি…….. রাজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দেড় মাস কিডনি ও লিভারজনিত রোগে ভূগে সোমবার সকাল ৯ টায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নি:স্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে স্ত্রী এক পুত্র ও এক কণ্যা রেখে গেছেন তিনি। সোমবার জোহর নামাজের পরে খেপুপাড়া কেন্দ্রীয় বড় মসজিদ প্রাঙ্গণে তার ১ম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় টিয়াখালী ইউপির ইটবাড়িয়ায় ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, কলাপাড়া পেশাজীবি ফোরাম’র সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দীন, কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র সভাপতি মো.নকিব উদ্দিন সহ বিভিন্ন শিক্ষক ও সামাজিক সংগঠন’র নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এক শোকবার্তায় জানান, আবু তালেব শরীফ একজন দক্ষ সংগঠক ছিলেন। তিনি উপজেলা বিএনপি’র একজন সক্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন দক্ষ সংগঠক হারালাম। তার রুহের মাগফেরাত কামনা সহ শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD