সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বন্যার্ত ৭০০ পরিবারকে ত্রান সহায়তা ও ১ দিনের বেতন জমা দিচ্ছে পায়রা বন্দর কতৃপক্ষ

বন্যার্ত ৭০০ পরিবারকে ত্রান সহায়তা ও ১ দিনের বেতন জমা দিচ্ছে পায়রা বন্দর কতৃপক্ষ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
ভয়াবহ বন্যাকবলিত এলাকার অসহায় মানুষদের জন্য ৭০০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান এবং ভয়ানকভাবে আক্রান্ত বন্যার্তদের মানবিক সহায়তায় সংস্থার কর্মকর্তাকর্মচারীবৃন্দের/ সেচ্ছায় ১(এক) দিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পায়রা বন্দর কতৃপক্ষ।
শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন পায়রা  বন্দর কর্তৃপক্ষ’র চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যার্ত ৭০০(সাত শত) পরিবারকে সহায়তা করার জন্য শুকনা খাদ্য, বিস্কুট, চিড়া, পানি,ওষুধ  ইত্যাদি সম্বলিত ৭০০ প্যাকেট খাদ্যসামগ্রী ঢাকাস্থ  নৌবাহিনী ঘাটিতে প্রদান করা  হয়েছে যা আগামী ২৫ আগষ্ট রবিবার ফেনির পশুরাম এলাকায় নৌবাহিনীর নিয়জিত কন্টিনজেন্টের মাধ্যমে বিতরন করা হবে। এছাড়া শিগ্রই মন্ত্রণালয়ের মাধ্যমে বন্দরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীবৃন্দের সেচ্ছায় ১(এক) দিনের বেতনের সমপরিমাণ অর্থ যথাযথ তহবিলে জমা প্রদান করা হবে বলে জানিয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষ। এ লক্ষে পায়রা বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের পাইলট মেহেদি হাসানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে কমিটি ইতোমধ্যেই কর্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইং কর্মকর্তা আজিজুর রহমান
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD