বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
কলাপাড়ায় উল্টো রথটানার মাধ্যমে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

কলাপাড়ায় উল্টো রথটানার মাধ্যমে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ
উল্টো রথ টানার মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় শেষ হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। সোমবার(১৫ জুলাই) দুপুরে শ্রী শ্রী জগন্নাথ আখড়া নাট মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চিংগড়িয়া হয়ে একই স্থানে শেষ হয়। শোভযাত্রায় সব বয়সী নারী পুরুষরা অংশগ্রহন করে। এসময় ঢাকের বাদ্য এবং উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকায়।
কথিত আছে ভক্তদের দর্শন দানের উদ্দেশ্যে শ্রী শ্রী জগন্নাথ দেব প্রতি বছর এই তিথিতে নগর পরিভ্রমনে বের হন এবং মাসির বাড়ি থেকে আপন আলয়ে ফেরত আসেন। বিশ্ব শান্তির উদ্দেশ্যে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী এ উৎসবটি পালন করেন।
কলাপাড়া শ্রী শ্রী জগন্নাথ আখড়া নাট মন্দির’র সাধারণ সম্পাদক দেবদাস মুখার্জি জানান, প্রতিবছরের মতো সব বয়সের অসংখ্য সনাতনী ভক্তদের উপস্থিতিতে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এসময় ঢাকের বাদ্য এবং উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD