মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন

এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন

Sharing is caring!

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান এবং রাস্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের  ৫ম মৃত্যুবার্ষিকীতে তার রূহের মাগফিরাতের জন্য বরিশাল জেলা জাতীয় পার্টির আয়োজনে রোববার বাদ আসর কাউনিয়া তালুকদার জামে মাসজিদে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান এবং বরিশাল জেলা জাতীয় পার্টির সংগ্রামী আহবায়ক বার বার নির্বাচিত স্বনামধন্য কাউন্সিলর এ্যাড এ কে এম মুরতজা আবেদীনের নেতৃত্বে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয় ।

আয়োজিত মুনাজাতে অংশগ্রহণ করেন জাতীয় পার্টি বরিশাল মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ চুন্নু , জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে এম মোস্তফা ।

বরিশাল জেলা  জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এ্যাড সরদার এনায়েতুর রহমান মোস্তফা , আব্দুল খালেক হাওলাদার , জাতীয় ওলামা পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ এনায়েত হোসেন তালুকদার , জেলা জাতীয় পার্টি নেতা মোঃ লাল মিয়া , জাতীয় যুব সংহতি বরিশাল মহানগর শাখার সাবেক আহবায়ক শেখ মোঃ আনোয়ার হোসেন , জাতীয় শ্রমিক পার্টির মোঃ বাবুল হাওলাদার , জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির মোঃ মানিক সহ বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

পবিত্র জুমআর দিনের সরকারী ছুটি ঘোষণা সহ দেশের সকল মাসজিদের বিদ্যুৎ বিল মওকুফের মত জনহিতকর কার্যাবলীর প্রতিষ্ঠাতা হিসেবে তার নানাবিধ জনকল্যাণমুখী কাজের উল্লেখ করে সম্মানিত ইমাম সাহেব মহান আল্লহ রাব্বুল আলামীনের দরবারে জান্নাতের উচ্চ মাকামে তাকে আসীন করার দোয়া করে মুনাজাত সমাপ্ত করেন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD