মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
গৌরনদী পৌর মেয়রের শপথ গ্রহণ

গৌরনদী পৌর মেয়রের শপথ গ্রহণ

Sharing is caring!

বরিশালের প্রবেশদ্বার খ্যাত গৌরনদী পৌরসভার উপ নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত মোঃ আলাউদ্দিন ভুইয়া কে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে রবিবার বিকেলে শপথ বাক্য পাঠ করান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী ।

গত জুন মাসে অনুষ্ঠিত উপ নির্বাচনে সকল বাঁধা বিপত্তি উপেক্ষা করে বিপুল ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি পৌর মেয়রের আসন অলংকৃত করেন ।  আড়ম্বরপূর্ণ শপথ অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোঃ সোহরাব হোসেন ।  বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম ।

জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বিপিএম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ । এর আগে শপথ অনুষ্ঠানে আগত নবনির্বাচিত স্বনামধন্য পৌর মেয়রের সহস্রাধিক কর্মী সমর্থক এবং পৌরসভার কাউন্সিলরদের পদচারণায় মুখর হয়ে ওঠে সার্কিট হাউস প্রাঙ্গণ ।

শপথ গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন , সাধারণ জনগণের প্রত্যাশাকে যথাযথ সম্মান প্রদর্শন করে তাদের আশা আকাংখার বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে আগামী দিনের স্মার্ট বাংলাদেশের স্মার্ট পৌরসভা হিসেবে গৌরনদী কে ঢেলে সাঁজাতে চাই ।

মহান আল্লহ রাব্বুল আলামীনের ইচ্ছায় সময়োপযোগী প্রকল্প গ্রহণের মাধ্যমে জনসম্পৃক্ত কার্যক্রম দ্রুততম সময়ে বাস্তবায়ন ,  বিভিন্ন সামাজিক সমস্যা দূরীকরণ সহ আর্ত মানবতার সেবায় নিরলসভাবে কাজ করার পাশাপাশি একজন সমাজসেবক হিসেবে গৌরনদী পৌরসভার সার্বিক উন্নয়নে আমরণ নিয়োজিত থাকতে চাই ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD