বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সৌমিত্রকে পেয়ে খুশি দেব

সৌমিত্রকে পেয়ে খুশি দেব

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেক্স : ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে জিতে দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন কলকাতার সুপারহিট নায়ক দীপক অধিকারী ওরফে দেব। সব মহলেই তার রাজনৈতিক চেতনার প্রশংসা। মানুষের পাশে থেকে এবং মানুষকে ভালোবেসে কাজ করে যাওয়াটাই তার উদ্দেশ্য। এর সঙ্গে সামলে চলেছেন নিজের প্রযোজনা সংস্থা। সঙ্গে অভিনয় তো আছেই।

এখন অবশ্য দেবের অনেক পরিচয়। ১৩ বছর আগে টলিউডে তার অভিষেক হয়। নানা স্বাদের বাংলা সিনেমা রয়েছে তার ঝুলিতে। সম্প্রতি লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় শুরু করেছেন তিনি সাঁজবাতি সিনেমার শুটিং। এখানে তার বিপরীতে রয়েছেন নায়িকা পাওলি দাম। এই প্রথম পাওলির সঙ্গে জুটি বাঁধলেন দেব।

ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বর্ষীয়ান এই অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে খুশি দেব। টুইট করে নিজেই জানিয়েছেন সে কথা। এই প্রথম কোনো ছবিতে একসঙ্গে দেখা যাবে দেব-সৌমিত্রকে। শুটিংয়ের আবেগঘন মুহূর্ত নায়ক তুলে ধরেছেন টুইটারে। বলেছেন, তার ১৩ বছরের অপেক্ষা স্বার্থক। এমন অভিনেতার সান্নিধ্যে আসতে পেরে তিনি খুবই গর্বিত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD