বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে স্ত্রীকে জোরপূর্বক বিয়ে দেওয়ায় প্রবাসীর আত্মহত্যা

বরিশালে স্ত্রীকে জোরপূর্বক বিয়ে দেওয়ায় প্রবাসীর আত্মহত্যা

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভরপাশা গ্রামের কতিপয় ব্যক্তি পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক এক এনজিও কর্মীর সাথে বিয়ে দেওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে শাহীন হাওলাদার (৪০) নামের এক প্রবাসী।

মঙ্গলবার সকালে থানা পুলিশ বাড়ির সামনের বাগান থেকে ঝুলন্ত অবস্থায় শাহীনের মরদেহ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে,
বাকেরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভরপাশা গ্রামের হাবিব হাওলাদারের ছেলে প্রবাসী
শাহীন হাওলাদার জীবিকার তাগিদে বিদেশে ছিলেন। এক সপ্তাহ পূর্বে তিনি বিদেশ
থেকে ছুটিতে নিজ বাড়িতে ফেরেন। এলাকার কতিপয় ব্যক্তি প্রবাসী শাহীনের স্ত্রীর
বিরুদ্ধে এক এনজিও কর্মীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়ানোর অভিযোগ
তোলেন।
সূত্রে আরও জানা গেছে, বিদেশ থেকে দেশে এসে স্ত্রীকে অভিযোগের বিষয়ে জানতে
চেয়ে সব ভুলে ঘর সংসার করতে অনুরোধ করেন শাহীন। এরইমধ্যে গত ৮ জুলাই তিন
সন্তানের জননী শাহীনের স্ত্রীকে স্থানীয় পলাশ হাওলাদারসহ তার সহযোগিরা পরকীয়ার
দোহাই দিয়ে এনজিও কর্মী জাহিদের সাথে জোরপূর্বক বিয়ে দিয়েছেন।

চোখের সামনে নিজের স্ত্রীকে জোরপূর্বক অন্য যুবকের সাথে বিয়ে দেওয়ার বিষয়টি সহ্য করতে
না পেরে শাহীন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মোস্তফা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান,
খবর পেয়ে শাহীনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ
ঘটনায় থানায় মৃত শাহীনের ভাই একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। উল্লেখিত
অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আত্মহত্যার প্ররোচনার
সাথে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শামীম আহমেদ
বরিশাল,

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD