বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কুয়াকাটায় হোটেল “সান মেরিনা”র মালিকানা সম্পর্কে আবেদ আলীর ফেসবুক পোস্ট নিয়ে কৌতুহল

কুয়াকাটায় হোটেল “সান মেরিনা”র মালিকানা সম্পর্কে আবেদ আলীর ফেসবুক পোস্ট নিয়ে কৌতুহল

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন হোটেল ‘সান মেরিনা’র মালিক পরিচয় দিয়ে ১৮ মে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছিলেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী।

এতে তিনি লেখেন, ‘আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ। সমুদ্রকন্যার পাড়ে আজীবন নিজের জন্য একটা থাকার ব্যবস্থা ও একই সঙ্গে একটা হোটেলের মালিকানা অর্জন করতে আপনিও শেয়ার কিনতে পারেন। শেয়ার কিনতে যোগাযোগ করুন। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাসহ পিএসসি’র প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে তাকে গ্রেপ্তারের পর থেকে এ হোটেল নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, সান মেরিনা হোটেলের জায়গাটি খালি পড়ে আছে। চারদিকে সীমানাপ্রাচীর দেওয়া, সামনে একটি সাইনবোর্ড টাঙানো আছে। এতে লেখা ‘হোটেল সান মেরিনা, কুয়াকাটা। শেয়ার বিক্রি চলিতেছে।’ সঙ্গে একটি হটলাইন নম্বর দেওয়া আছে। জমিটির সামনের অংশে শ্রমিকদের থাকার জন্য ৬-৭টি শেড তৈরি করা হয়েছে।

 

কুয়াকাটার স্থানীয় বাসিন্দা এবং হোটেল সমুদ্র বাড়ির স্বত্বাধিকারী জহিরুল ইসলাম মিরন জানান, সান মেরিনা হোটেলটি এখনো নির্মিত হয়নি। হোটেল নির্মাণের জায়গাটি খালি পড়ে আছে। এর মালিকের নাম মো. মোশারফ হোসেন। তিনি লিবার্টি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। ২০১০ সালে ‘হোটেল সান মেরিনা’ নির্মাণের জন্য কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়ায় ৪০ শতক জমি ক্রয় করেন তিনি।

 

নির্মাণাধীন হোটেল সান মেরিনার মালিক মোশারফ হোসেন মুঠোফোনে জানান, সান মেরিনা হোটেলের মূল মালিক আমি। হোটেলের শেয়ার বিক্রির বিজ্ঞাপন দেখে একটি শেয়ার কিনতে আগ্রহ দেখান আবেদ আলী। ৩ মাস আগে আমার লোকের কাছ থেকে ক্রয়ের বিস্তারিত জেনে যান তিনি। আবেদ আলীকে টাউট প্রকৃতির বলে মনে হয়েছে। আমি তাকে কখনও দেখিনি। এ বিষয়ে ঢাকায় জিডি করব ভাবছি।

 

 

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD