মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
অতিভারী বৃষ্টিতে কলাপাড়ায় জলাবদ্ধতা, মৎস্য ও কৃষিখাতে ব্যাপক ব্যাপক ক্ষতি

অতিভারী বৃষ্টিতে কলাপাড়ায় জলাবদ্ধতা, মৎস্য ও কৃষিখাতে ব্যাপক ব্যাপক ক্ষতি

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় আজও অতিভারী বৃষ্টিপাত হচ্ছে।
শুক্রবার সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত তিন ঘন্টায় কলাপাড়ায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।
আর গত ২৪ ঘন্টায় রেকর্ড করা হয়েছে ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত। গত আট দিনের টানা ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অনেক নিচু স্থানে। তলিয়ে গেছে অসংখ্য রাস্তাঘাট সহ ঘরবাড়ি। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর।
লোকসানের মুখে পড়েছেন সবজী চাষিসহ কৃষকরা। আগামী ২৪ ঘন্টা উপকূলীয় এলাকায় এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।
উপজেলা নীলগঞ্জ ইউপির পাখিমারা গ্রামের সবজি চাষি জাকির হোসেন জানান, একটানা বাড়ি ভারী বর্ষণের কারণে সবজি ক্ষেত তলিয়ে গিয়ে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার চাকামইয়া ইউপির মৎস্য ব্যাবসায়ী সেলিম হাওলাদার জানান, বৃষ্টির পানির সাথে নদীর পানি বেড়ে গিয়ে আমার ৩টি মাছের ঘের সম্পূর্ণ তলিয়ে গেছে।
এতে আমার কয়েক লক্ষ টাকার মাছ ভেসে গিয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, কয়েকদিনের অতি বর্ষণের ফলে উপজেলার কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা মৎস্য চাষিদের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছি।
পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তরে কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ২৪ ঘন্টা উপকূলীয় এলাকায় এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD