সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটায় ময়লা-আবর্জনা সমুদ্র ফেলা ও অস্বাস্থ্যকর খাবার, দুই হোটেলকে তিন লাখ জরিমানা

কুয়াকাটায় ময়লা-আবর্জনা সমুদ্র ফেলা ও অস্বাস্থ্যকর খাবার, দুই হোটেলকে তিন লাখ জরিমানা

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কুয়াকাটায় খাবার হোটেলের ময়লা আবর্জনা, বর্জ্য সমুদ্র ফেলা এবং পর্যটকদের অস্বাস্থ্যকর খাবার পরিবেশ করায় দুই হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টায় অভিযান চালিয়ে কুয়াকাটা সৈকত লাগোয়া বৈশাখী রেস্তোরাঁ এন্ড বিরিয়ানি হাউজকে ১ লক্ষ ৫০ হাজার এবং গাজী রেস্তোরাঁ এন্ড বিরিয়ানি হাউজকে ১ লক্ষ ৫০ হাজার জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, হোটেলগুলোর বর্জ্য ও পরিত্যক্ত ময়লাগুলো বিভিন্ন সময় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকা থেকে সাগরে ফালানো হতো এবং উভয় হোটেলগুলো যে খাবার পরিবেশ করে রেখেছে তা ছিল অস্বাস্থ্যকর এ নিয়ে অসংখ্য পর্যটক এবং স্থানীয়দের ব্যাপক অভিযোগ ছিল।
নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ জানান, কুয়াকাটায় পর্যটকরা আসছে সেই সুযোগে অনেক প্রতারণা করছেন তারা তাই পর্যটকদের নিরাপদ খাবার পরিবেশনে আমাদের এই অভিযান। সমুদ্রে ময়লা ফালানো এবং স্বাস্থ্যকর পরিবেশ না থাকায় তাদেরকে এই জরিমানা করা হয়েছে।
এবং তাদেরকে আগামী ৭দিন সময় দেয়া হয়েছে এরমধ্যে পরিবেশসম্মত খাবারের মান ঠিক না করা হলে তাদেরকে একেবারে বন্ধ করে দেয়া হবে।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD