শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
বরিশালের পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩
জুলাই) সকালে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ও সানুহার এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আরিফ (৩০) বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর এলাকার সামছুল হকের ছেলে ও মৃত
টোকোন (৩২) গৌরনদী উপজেলার টরকী এলাকার বাসিন্দা।

মৃতের স্বজনরা জানান, মৃত আরিফ উজিরপুরের শোলক ইউনিয়নের কচুয়া এলাকায় শ্বশুর
আবুল বাসার সরদারের বাড়িতে বেড়াতে আসেন। সকালে বাড়ির উঠানে থাকা কাপড়
শুকানোর জিআই তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে উজিরপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে উজরপুর উপজেলার সানুহার এলাকার বাসিন্দা হাসিনা বেগমের বাড়িতে গভীর
নলকুপ বসানোর কাজ করছিল একদল শ্রমিক।

এর মধ্যে টোকোনও ছিলেন। সকালে বাড়ির
পাশের পুকুরের তীরে থাকা পানির পাম্পে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে
বিদ্যুতায়িত হন তিনি। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উজিরপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন
নলকূপ বসানোর ঠিকাদার মামুন চৌকিদার।

এদিকে উভয় ঘটনায় কোনো অভিযোগ না থাকায় নিয়মানুযায়ী আইনি প্রক্রিয়ার
মধ্য দিয়ে মরদেহ দুটি স্ব স্ব পরিবারের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন উজিরপুর
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ।

শামীম আহমেদ
বরিশাল,

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD