বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পটুয়াখালীতে বিএনপির চলমান সমাবেশে লাঠিসোটা নিয়ে হামলা, আহত ৫

পটুয়াখালীতে বিএনপির চলমান সমাবেশে লাঠিসোটা নিয়ে হামলা, আহত ৫

Sharing is caring!

মু, আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীতে বিএনপির চলমান সমাবেশে লাঠিসোঁটা নিয়ে হামলা এবং ৫ জন কর্মী গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী ২৫০ শর্য্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি আছে।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পটুয়াখালীতে আয়োজিত সমাবেশে হামলার অভিযোগ উঠেছে।

অদ্য( ৩রা জুলাই) বুধবার সকাল ১১টায় জেলা শহরের হোটেল আল কায়সারের পেছনে এই হামলার ঘটনাটি ঘটে।এসময় একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে চলমান মিছিলে হামলা করে বলে নেতাকর্মীরা গণমাধ্যমের সামনে অভিযোগ করেন।

সমাবেশে যোগ দিতে সকাল থেকে ছোট ছোট খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন ও জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি সমাবেশে উপস্থিত ছিলেন।

এ ব্যপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন ঘটনার বরাত দিয়ে বলেন, ‘কারা হামলা চালিয়েছে তা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি।

তবে এখন বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD