সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপা উপজেলা পরিষদের  চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহন

গলাচিপা উপজেলা পরিষদের  চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহন

Sharing is caring!

মাহবুব গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ঃ
পটুয়াখালীর গলাচিপায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ ভবনে প্রশাসন কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাসিম রেজার সভাপতিত্বে প্রধান অতিখি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।
এ সময় বিশেষ অতিথি ছিলেন,  নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কচিন, মহিলা  ভাইস চেয়ারম্যান তহমিনা রুবেল, গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহাবুব হাসান শিবলী। এসময় উপজেলা চেয়ারম্যানদেরকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ ভবনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ২১ মে অনুষ্ঠিত গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয় প্রথম নারী উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD