শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
শান্তিপূর্ণ পরিবেশে কলাপাড়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

শান্তিপূর্ণ পরিবেশে কলাপাড়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি  :
সারা দেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়ায় এইচ,এস,সি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রবিবার সকাল দশটায় উপজেলার ০৮ টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায়  ২ হাজার ২ শ‘ ৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে।
সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রেগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতি লক্ষ করা গেছে। পরীক্ষার্থীদের তল্লাসী চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। সুষ্ঠ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পান্নের লক্ষে প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়া কেন্দ্রগুলোতে  নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ করা গেছে।
কলাপাড়া নেছার উদ্দিন ফাযিল মাদ্রাসা কেন্দ্রে আসা ধানখালী টেকনিকাল এন্ড বিএম কলেজের শিক্ষার্থী তামিম মৃধা বলেন, খুব সুন্দর পরিবেশে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। ভালোই কমন পড়েছে। মোটামুটি সব প্রশ্নের উত্তর লিখতে পেরেছি।
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ কেন্দ্রে আসা কলাপাড়া মহিলা কলেজ’র শিক্ষার্থী সুমাইয়া আফরিন জানান, পরীক্ষা ভালো হয়েছে। হলের শিক্ষকগণ আন্তরিক ছিলেন।
কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্র সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আহসান জানান,কোন রকম অপ্রিতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠু পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(চলতি দ্বায়িত্ব) মো.মনিরুজ্জামান খান জানান, উপজেলার ০৮ টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২ হাজার ২ শত সাতাশ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছেন।
তিনি আরও জানান, পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ শান্তিপূর্ণ এবং কোলাহল মুক্ত ছিল।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD