মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ৯ জনের ফাঁসির রায়

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ৯ জনের ফাঁসির রায়

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেক্স : পাবনার ঈশ্বরদীতে ট্রেনে হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ২৫ বছর পর নয়জনের ফাঁসির আদেশ এসেছে। আরও ২৫ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। ১৩ জনকে দেওয়া হয়েছে ১০ বছর করে জেল।

বুধবার পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী এই আদেশ দেন।

এই মামলায় মোট আসামি ছিলেন ৫২ জন। এরা সবাই বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাংগঠনিক সফরে খুলনা থেকে রাজশাহী অভিমুখে ট্রেনযোগে রওয়ানা হন। পাবনার ঈশ্বরদী স্টেশনে ছিল পথসভা। ট্রেনটি পাকশী স্টেশনে পৌঁছার পরপরই ব্যাপক গুলি ও বোমা হামলা চালানো হয়। পরে কর্মসূচি সংক্ষিপ্ত করে শেখ হাসিনা দ্রুত ঈশ্বরদী ত্যাগ করেন।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ওইদিনই তৎকালীন ছাত্রদল নেতা ও বর্তমান ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ সাতজনকে আসামি করে মামলা করেন। কিন্তু বিএনপি সরকারের আমলে তদন্ত আর আগায়নি।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর মামলাটি পুনঃতদন্ত করে পুলিশ। তখন ঈশ্বরদী বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ মোট ৫২ জনকে আসামি করা হয়। ১৯৯৭ সালের ৩ এপ্রিল এদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

পুলিশ প্রতিবেদন দেওয়ার ২১ বছর পর এই মামলার নিষ্পত্তি হলো। এর মধ্যে আওয়ামী লীগ সরকারে তার তিনটি মেয়াদ শেষ করে চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনা করছে। মাঝে বিএনপি-জামায়াত জোট একবার এবং প্রায় দুই বছর ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার।

জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ছয় বছর পর দেশে ফেরা তার বড় কন্যা শেখ হাসিনাকে এখন পর্যন্ত অন্তত ১৯ বার হত্যাচেষ্টার কথা জানা গেছে। এর মধ্যে ১৪টি ঘটনায় মামলার তথ্য পাওয়া গেছে। তিনটি মামলায় এখন পর্যন্ত রায় হয়েছে। বাকিগুলোর কোনো কোনোটির তদন্তের অগ্রগতিই জানাতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী।

রায় ঘোষণার সময় ৫২ আসামির মধ্যে ৩০ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD