মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পটুয়াখালীতে অটোরিকশায় ওড়না পেচিয়ে এইচ এসসি পরীক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালীতে অটোরিকশায় ওড়না পেচিয়ে এইচ এসসি পরীক্ষার্থীর মৃত্যু

Sharing is caring!

 মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর পৌর প্রাইভেট পড়ে নাস্তা খেতে যাওয়ার পথেঅটোরিকশার চাকায় ওড়না পে‌চিয়ে অধরা ইসলাম মোহনা নামের এক কলেজ শিক্ষার্থীর সড়কেই মর্মা‌ন্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জুন) বেলা ১১টার দিকে পটুয়াখালী পৌর শহরের ডি‌সিকোর্টের সামনের ফোর‌ লেনে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত অধরা ইসলাম পৌর শহরের মুস‌লিমপাড়া এলাকার ব্যবসায়ী মোঃ রাসেল মু‌ন্সির মেয়ে।

তিনি পটুয়াখালী সরকারী মহিলা কলেজের মানবিক শাখার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।‌

বিষয়‌টি নি‌শ্চিত করে সদর থানার ও‌সি মোঃ জ‌সিম উদ্দিন জানান, প‌রিবারের পক্ষ থেকে কোনো আপ‌ত্তি না থাকায় মরদেহ পোষ্টমর্টেম ছাড়াইঅভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।‌ উক্ত ঘটনার সময় অধরার সাথে থাকা বান্ধবী চাদ‌নি ও অটোরিকশার যাত্রী মারুফার বরাত দিয়ে বাবা মোঃ রাসেল মু‌ন্সি জানান, শিক্ষকের কাছে প্রাইভেট শেষ করে নাস্তা করার উদ্দে‌শে অটোরিকশায় চড়ে রওয়ানা দেন আমার মেয়ে ।

প‌থিম‌ধ্যে গলায় থাকা ওড়না‌টি চাকায় জ‌ড়িয়ে পড়ে। মুহুর্তের ম‌ধ্যে অধরার গলায় ফাঁস পড়ে এবং তৎক্ষণাৎ সিট থেকে নিচে পড়ে যায় আমার মেয়ে।

এসময় অধরার বান্ধবীসহ অটোরিকশায় থাকা অন্য যাত্রীরা অধরাকে অটো থে‌কে না‌মিয়ে অন্য একটি যানে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতা‌লে নিয়ে গেলে দা‌য়িত্বরত চি‌কিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD