মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখা ব্যক্তি- সংগঠন- সংগঠককে সবুজ সাথী সম্মাননা ২০২৪ প্রদান

কলাপাড়ায় পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখা ব্যক্তি- সংগঠন- সংগঠককে সবুজ সাথী সম্মাননা ২০২৪ প্রদান

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
বৃক্ষরোপন ও পরিষ্কার পরিচ্ছন্নতা সচেতনতা মূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যক্তি, সংগঠক ও সংগঠনের উদ্যোগে পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় ‘সবুজ সাথী সম্মাননা ২০২৪’ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে পরিবেশ কর্মী মেজবাহ উদ্দিন মাননুর সভাপতিত্বে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। পরিবেশ কর্মী হিসেবে মোঃ দেলোয়ার হোসেন দুলু, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি এবং পরিবেশ সংগঠক আমরা কলাপাড়াবাসী সংগঠন কে সম্মাননা প্রদান করেন।
ধারিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ উদ্যোগে সম্মাননা প্রদান সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির, কলাপাড়া বন কর্মকর্তা মোঃ মনিরুল হক। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পরিবেশ কর্মী জসীম পারভেজ, মোস্তফা জামান সুজন প্রমুখ।
পুরুষ্কৃত সংগঠন আমরা কলাপাড়াবাসী সংগঠনের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন সভাপতি মোঃ নজরুল ইসলাম, পরিবেশ রক্ষায় জনসচেতনতায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় পরিবেশ সংগঠক কামাল হাসান রনি এবং গ্রামীণ জনপদের কৃষক পরিবারে কন্য সন্তান জন্মালে পাঁচটি  কাঠ জাতীয় বৃক্ষ এবং পুত্র সন্তান জন্মালে দুটি ফলদ ও তিনটি বনজ গাছ তাদের বাড়িতে গিয়ে রোপন করার জন্য বিশেষ অবদান রাখায় ব্যক্তি পর্যায়ে শ্রমজীবী দেলোয়ার হোসেন দিলু।
সম্মাননা পাওয়া ব্যক্তি, সংগঠক ও সংগঠনের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD