মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
কলাপাড়ায় ওসির অপসারনের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ

কলাপাড়ায় ওসির অপসারনের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া থানার ওসি আলী আহম্মদের অপসারনের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দারা।
সোমবার সকাল দশটায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সিমার নেতৃত্বে থানার সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এর আগে গতকাল রবিবার রাত বারোটা থেকে সকাল দশটা পর্যন্ত থানার সামনে অবস্থান ধর্মঘট করে ওই এলাকার বাসিন্দারা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো শাহিনা পারভীন সীমা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। গতকাল পাখিমারা আওয়ামীলীগ অফিসের সামনে সীমার সমর্থক ও আওয়ামীলীগ নেতা রহমান তালুকদারের লোজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এ ঘটনায় রহমান তালুকদার মামলা দায়েরের পর সিমার সমর্থক নজরুল খন্দকারকে গ্রেফতারে পর তার মুক্তির দাবিতে থানার সাসনে অবস্থান ধর্মঘট শুরু করে শত শত নারী পুরুষ।
নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা জানান, কলাপাড়ার থানার ওসি আলী আহম্মেদ টাকা ছাড়া কোন কাজ করেন না। নির্বাচন পরবর্তী বড় ধরনের সহিংসতা ঘটলেও  তিনি কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি।
কিন্তু কালকে সামান্য ঘটনায় আমার কর্মীকে গ্রেফতার করে নিয়ে এসেছে। থানায় কথা বলতে আসলে তিনি আমাদের থানায় ঢুকতে দেয়নি, আমরা রাতে থানার বাহিরে অবস্থান করেছি। আমরা তার দ্রুত অপসারণ কামনা করছি।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, আসামী গ্রেফতারের পর শাহিনা পারভীন সিমার নেতৃত্বে থানা ঘেরাউয়ের চেষ্টা করে উত্তেজিত জনতা। পুলিশ ধৈর্য ধারন করে তা মোকাবেলা করে এবং আমামীকে আদালতে প্রেরন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD