মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কলাপাড়ায় সরকারি জমি দখল করে দোকান ঘর নির্মাণ’র অভিযোগ

কলাপাড়ায় সরকারি জমি দখল করে দোকান ঘর নির্মাণ’র অভিযোগ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ
ঘূর্নিঝড় রিমালের অজুহাতে পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে।
দীর্ঘ কয়েক বছর পর্যন্ত একের পর এক ঘর উঠিয়ে,সরকারি সম্পদ দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে।
এ নিয়ে এলাকার সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর শেখ কামাল সেতু টোলপ্লাজা সংলগ্ন সলিমপুর সরকারি খাস পুকুর পাড় চলছে দোকান ঘর নির্মান। এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়,সরকারি খাস পুকুরের দক্ষিণ পাড়ের পুব পশ্চিম দিকে পুরো জায়গা জুরে স্থানীয় প্রভাবশালী একটি মহল দখলের মহোৎসবে মেতেছে।
এদের বিরুদ্ধে মুখ খোলার কেউ সাহস পাচ্ছেনা তাই তারা নির্বিকার ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান,গত এই সরকারের আমলে দখলদাররা ক্ষমতার প্রভাব দেখিয়ে মুহুর্তেই পুরো পুকুর পাড় ভাগ বাটোয়ারা করে অন্তত ১০ টি ঘর উঠিয়ে দখল করে নেয়।
এরপর থেকে ওই ঘরগুলো ভাড়াদিয়ে তারা অর্থ হাতিয়ে নেয়।
এ ঘর গুলোর কারনে ওই পাড় থেকে মানুষের যাতায়াতে অসুবিধা সহ পানি ব্যবহারে সমস্যার সম্মুখিন হচ্ছে। এভাবে দখলের উৎসব চলতে থাকলে অচিরেই পুরো পুকুর পাড় দখল হয়ে সরকারি সম্পদ বেহাত হবে বলে শংকা প্রকাশ করছে স্থানীয়রা।
এ বিষযে অভিযুক্ত সোহেল খরিফা বলেন  ঘূর্নিঝড় রিমালে দোকান  ঘরটি ভেঙে যায়।
কি জন্য দোকান ঘর ঠিক করছি। সরকারি জমিতে কেন দোকান ঘর তুলেছন এ বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেনি।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি)কৌশিক আহম্মেদ বলেন, বিষয়টি আমরা অবগত নই। ঘটনাস্থলে লোক পাঠানো হচ্ছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD