বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাঙ্গাবালীতে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা

রাঙ্গাবালীতে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা

Sharing is caring!

মোঃনাসির উদ্দিন প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

গত ১ জুন শনিবার রাতে ধর্ষণচেষ্টার শিকার শিশু শিক্ষার্থীর মা’গোলেনুর বেগম বাদী হয়ে রাঙ্গাবালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

জানা গেছে, গত ৩০ মে বৃহস্পতিবার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ২৬নং চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে।

মামলার পর থেকেই আসামি প্রধান শিক্ষক মোঃ জাকির সরদার পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১০টায় স্কুলে যায় ভুক্তভোগী শিশু শিক্ষার্থী।

ওই দিন স্কুলে কোনো শিক্ষক না থাকার সুযোগে বেলা ১১টায় শিশু শিক্ষার্থীকে অফিস কক্ষের লাইব্রেরীতে ডেকে নিয়ে যায় প্রধান শিক্ষক জাকির।

সেখানে নিয়ে প্রথমে ডান গালে চুমু দেয়।

এসময় শিশুটি বাধা দিলে শিশুটির গায়ে থাকা জামার ভেতর পোকা আছে বলে জামা খুলে ফেলে।

জামা খুলে ডান পাশের বুকে কামড় দেয়।

এক পর্যায় শিশুটির পরনে থাকা পাজামা খুলে ধর্ষণের চেষ্টা করে।

তখন শিশুটি ডাক-চিৎকার দিলে মুখ চেপে ধরে বলে একথা কাউকে না বলতে এবং ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয় প্রধান শিক্ষক জাকির মামলা সূত্রে আরও জানা যায়, প্রধান শিক্ষক জাকিরের বিরুদ্ধে এলাকায় একাধিক নারী কেলেঙ্কারির ঘটনা রয়েছে।

তিনি এলাকায় দুষ্ট প্রকৃতির লোক হিসেবে পরিচিত।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অপরাধে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

আসামি পলাতক রয়েছে।

তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD