বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পটুয়াখালীতে নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন

পটুয়াখালীতে নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কানৌজা শের-ই-বাংলায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে গত শনিবার দুপুরে ফলক উন্মোচন, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন এবং ফিতা কেটে বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি বানৌজা শের-ই-বাংলায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

এসময় শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব, খেলার মাঠ, মাল্টিমিডিয়া ক্লাসরুম, লাইব্রেরী, ক্যান্টিনসহ অন্যান্য সুযোগ সুবিধা রাখা হয়েছে।

এ স্কুল উদ্বোধনের মধ্য দিয়ে পটুয়াখালী এলাকার শিক্ষা ব্যবস্থা আধুনিকতার পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

এ সময় তার সহ-ধর্মিনী বাংলাদেশ নৌপরিবার কল্যান সংঘ এর সভাপতি নাদিয়া সুলতানা, সহকারী নৌপ্রধান (পার্সোনেল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বরিশাল জেলার জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গন্যমান্য ব্যক্তিবর্গ, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মবর্তাবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যগণ, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নৌবাহিনী কর্তৃক স্কুলসমূহের তালিকায় নতুনভাবে সংযুক্ত হলো বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি সামরিক ও বেসামরিক সর্বস্তরের ছেলে-মেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত ও স্বর্নিভর করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন নৌবাহিনীর প্রধান কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD