মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে ঘূর্ণিঝড় “রিমাল” এ ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসন বরিশাল এর ত্রাণ সহায়তা বিতরণ

বরিশালে ঘূর্ণিঝড় “রিমাল” এ ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসন বরিশাল এর ত্রাণ সহায়তা বিতরণ

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশালে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৩০ শে মে বৃহস্পতিবার দুপুর ১২ঘটিকায় জেলা প্রশাসনের আয়োজনে নগরীর ভাটারখাল, মুক্তিযোদ্ধা পার্ক কলোনীর ৫০জন বাসিন্দাসহ শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার শ্রমজীবী মানুষ ও শতাধিক জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত ছিলো উন্নয়ন সংগঠন এসএনডিসি। এছাড়া উক্ত কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার। বিতরণ কার্যক্রম পরিচালনার সময় জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ অব্যাহত থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের এই খাদ্য সহায়তা চলমান থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD