শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর কুয়াকাটার হোটেল-মোটেলগুলো আশ্রয়কেন্দ্রের জন্য ঘোষণা প্রশাসনের

পটুয়াখালীর কুয়াকাটার হোটেল-মোটেলগুলো আশ্রয়কেন্দ্রের জন্য ঘোষণা প্রশাসনের

Sharing is caring!

 মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী ঃ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে উপকূল অঞ্চলে তার খবরে মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

এদিকে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে কুয়াকাটার দেড়শ হোটেল-মোটেলগুলোতে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে।

জেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার ও ৩৫টি মুজিব কেল্লার সাথে কুয়াকাটার সকল আবাসিক হোটেল-মোটেল আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম দৈনিক বরিশাল সমাচারকে জানান, রেমাল মোকাবেলায় অন্য আশ্রয়কেন্দ্র গুলোর মত কুয়াকাটায় প্রায় দেড়শ হোটেল-মোটেল আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।

এছাড়াও কুয়াকাটা ও এর আশপাশের এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতেই হোটেলগুলো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

তবে এখন পর্যন্ত কোন মানুষ সেখানে আশ্রয়ের জন্য উঠেনি। তবে প্রয়োজন হলে সেখানে মানুষ আশ্রয়গ্রহণ করবে। এদিকে, রাত থেকেই উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং গুড়িগুড়ি বৃষ্টি পর্যায়ক্রমে পড়ছে। থেমে থেমে দমকা হাওয়ার সাথে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে সিডরের আশংকার মতো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD