বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মহিপুরে দেড় হাজার গ্রামবাসীর সুবিধার্থে নিরাপদ খাবার পানি সরবরাহ কেন্দ্র উদ্বোধন

মহিপুরে দেড় হাজার গ্রামবাসীর সুবিধার্থে নিরাপদ খাবার পানি সরবরাহ কেন্দ্র উদ্বোধন

Sharing is caring!

কলাপাড়া( পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর মহিপুর থানার সদর মহিপুর ইউনিয়নে নিরাপদ খাবার পানি সরবরাহের লক্ষ্যে একটি পরিশোধন প্ল্যান্ট স্থাপন করেছে উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।
বুধবার সকালে মহিপুর ইউনিয়নের বিপিনপুর বাইতুন নূর জামে মসজিদের পাশে এ পরিশোধন প্ল্যান্টটি উদ্বোধন করা হয়।
সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন মহিপুর ইউপি চেয়ারম্যান মো.ফজলু গাজী, গুড নেইবারস বাংলাদেশ-এর এন এ্যাণ্ড ই ডাইরেক্টর আনন্দ কুমার দাশ, অ্যাডুকেশন এণ্ড হেলথ ইউনিট প্রধান রাজিয়া সুলতানা, সিনিয়র অফিসার জোসেফ সিদ্দিকী সিয়াফ।
পরিশোধন প্ল্যান্টটির আওতায় ৭ টি পানি সংগ্রহের স্থান থেকে নিরাপদ ও সুপেয় পানি পাবে সুবিধাভোগী প্রায় দেড় হাজার গ্রামবাসী, যারা আগে বিভিন্নভাবে পানির সংকটে ভুগেছেন।
এ বিষয়ে সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডল বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পানির সংকট মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর মাঝে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি গ্রহণ করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD