শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গলাচিপায় কোমলমতি শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

গলাচিপায় কোমলমতি শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

Sharing is caring!

 শিক্ষার আলো ছড়াতে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেনির সকল শিক্ষার্থীদের মাঝে ২৫০ টি স্কুল ব্যাগ ১৩/০৫/২৪ইং রোজ সোমবার সকাল ১০ টায় ১৯৫ নং চর কাজল পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে কোমলমতি শিশুদের মাঝে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এই স্কুল ব্যাগ বিতরণির আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মহিউদ্দিন আল হেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা গলাচিপা, পটুয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)এর এলাকা ব্যবস্থাপক (রাঙ্গাবালী) মোঃ জাকির হোসেন।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)এর শাখা ব্যবস্থাপক( চর বিশ্বাস) মোঃ আল-আমীন মল্লিক। মোঃ হাফিজুর রহমান, শাখা ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক চর কাজল শাখা।

আরো উপস্থিত ছিলেন চর কাজল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, চর কাজল পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজ হোসেন সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD