বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
কলাপাড়ায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

কলাপাড়ায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মুসলিমপাড়া এলাকায় মামার বাসা থেকে হালিমা জান্নাত মালিহা (২৪) নামের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শিক্ষার্থী  হালিমা জান্নাত মালিহা   মহিপুরের বাসিন্দা শহীদ মোল্লার মেয়ে। সে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ বিএ (পাস কোর্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,পাঁচ বছর আগে পার্শ্ববর্তী উপজেলার আমতলীর বাসিন্দা শাহাজাদা হাওলাদার এর ছেলে আল হাদী মোহাম্মদ আবির এর সাথে বিবাহ হয় মালিহার। লেখাপড়ার সুবাদে পৌর শহরের তার মামা মুসলিমপাড়া এলাকার বসিন্দা মহিউদ্দিন মিলন তালুকদার এর বাসায় থেকে লেখাপড়া করতো।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ওই শিক্ষার্থীর রুমের দরজা বন্ধ ছিল। এতে তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজায় গিয়ে ডাকাডাকি করে আত্মীয় স্বজনেরা। পরে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় দরজা ভেঙ্গে পুলিশ লাশ উদ্ধার করে।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছ।পরবর্তী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD