বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
টুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থী যারা হলেন

টুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থী যারা হলেন

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

আগামী ২৯ মে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে পটুয়াখালী সদর উপজেলার নির্বাচনী প্রার্থীতা যাচাই-বাছাইতে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মোট ১৮ জন প্রার্থীই বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

এ ব্যপারে জেলা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার কর্তৃক যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেন তিনি।

যাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন হলেন, বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার (সিপাই), সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির (খান) ও সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতা মো. রেজাউল করিম সোয়েবমিয়া।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী হলেন যারা-মো.আফজাল হোসেন, মো. হাসান সিকদার, চিন্ময় বণিক, সাইদুর রহমান, মো. ফারুক হোসাইন, মো. সহিদুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন (দুলাল), মো. আনিচুর রহমান( আনিচ) মো. সালাউদ্দিন হীরা, মো. সহিদুল ইসলাম ও মো. কামরুল ইসলাম। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সোহানা হোসেন মিকি, মোসা. নাসিমা আক্তার,ও কামরুন নাহার শিমুল ও মোসা. ফৌজিয়া ইয়াসমিন।

উক্ত নির্বাচনে প্রতীক বরাদ্দ ১৩ মে রোজ সোমবার এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯শে মে বুধবার। সদর উপজেলায় ১ টি পৌরসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোটার ২,৯৫,১৪৬ জন।

 

এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৮,৬৪৭ জন ও মহিলা ভোটার ১,৪৬,৪৯০ জন।

প্রতীক প্রাপ্তির আগেই প্রার্থীরা গণসংযোগ করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD