মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  : পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আলী পন্ডিত( ৩০)নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহিপুর থানার সদর মহিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আলি পন্ডিত মহিপুর ইউনিয়নের বাসিন্দা হারুন পন্ডিত এর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পেশায় জেলে আলী প্রায়ই স্ত্রীর সাথে ঝগড়াঝাঁটি হতো বাড়িতে। বৃহস্পতিবার দুপুরে   হঠাৎ দু’জনের মধ্যে ঝগড়া হয় এর পরে স্ত্রী বাড়ি থেকে বেড়িয়ে গেলে সে নিজ ঘরে একা আড়ার সাথে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পরে নিহতের বড় বোন খোঁজাখুজির পরে ঘরে ঝুলন্ত দেখে তাঁকে উদ্ধার করে, কুয়াকাটা ২০ শষ্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান,  নিহতের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD