বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশাল সদর উপজেলায় চমক দেখালেন চেয়ারম্যান আবদুল মালেক

বরিশাল সদর উপজেলায় চমক দেখালেন চেয়ারম্যান আবদুল মালেক

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক।সবাইকে চমক দেখালেন বরিশাল সদর উপজেলায় নির্বাচিত হয়ে। তিনি ১৯৮০৭ ভোটে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী এসএম জাকির হোসেন পান ১৭ হাজার ৩১৪ ভোট। এছাড়া প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাহমুদুল হক খান মামুন পেয়েছেন ১৪ হাজার ১৪১ ভোট, ঘোড়া প্রতীকের মাহবুবুর রহমান মধু ১১ হাজার ১৭০ ভোট ও দোয়াত কলম প্রতীকের ৭ হাজার ৮৬৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বই প্রতীকের মাহিদুর রহমান। এ পদের হাদিস মীর তৃতীয় ও শহিদ মোহাম্মদ শাহনেওয়াজ চতুর্থ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এ্যাড হালিমা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন হাস প্রতীকের নেহার বেগম।

বুধবার বরিশাল সদর উপজেলা পরিষদের একটি কক্ষে রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সী ভোটের এই ফলাফল ঘোষণা করেন। এদিকে বুধবার বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়ের ৬৮টি কেন্দ্রে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীন ভাবে চলে বিকেল চারটা পর্যন্ত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বরিশাল সদর উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৬৮টি ভোট কেন্দ্রে মোট ১ লাখ ৯৫ হাজার ২৯৯ জন ভোটারের মধ্যে ৩৫ দশমিক ৮ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সি। তিনি জানান, কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করে।

রাত ১০ টার দিকে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়। হোগলা স্কুল,চন্ডীপুর, আস্তাকাঠি,কড়াপুর, শায়েস্তাবাদ, রায়পাশাসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে সর্বত্র শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলতে দেখা গেছে। এসময় যেকোনো বিশৃঙ্খলা এড়াতে ভোটকেন্দ্রগুলোর আশপাশে নিরাপত্তা বাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD