বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
কুয়াকাটায় হারিয়ে যাওয়া পর্যটক উদ্ধার,পটুয়াখালী হাসপাতালে ভর্তি

কুয়াকাটায় হারিয়ে যাওয়া পর্যটক উদ্ধার,পটুয়াখালী হাসপাতালে ভর্তি

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ঢেউয়ের তোরে হারিয়ে যাওয়া মিঠুন হালদার নামের এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৭ মে) সন্ধ্যা পরে ঢেউয়ের সঙ্গে তাকে গড়াগড়ি খেতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। মিঠুন হালদার পিরোজপুর জেলার নেছারাবাদের আদমকাঠী এলাকার মনেন্দ্র হালদারদের ছেলে। তিনি ভিমরুলী ডিএন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তিনি একা কুয়াকাটায় ঘুরতে এসেছেন।

জিহাদ নামের স্থানীয় এক যুবক জানায়, সৈকতে হাঁটাহাঁটি করছিলাম। এমন অবস্থায় একটা লোককে দেখতে পাই সমুদ্রের গড়াগড়ি খাচ্ছে। সঙ্গে সঙ্গে স্থানীয়দের ডেকে তাকে তুলে নিয়ে পুলিশকে খবর দেই। পরে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।

কুয়াকাটা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মুমশাদ সায়েম পুনম জানান, কয়েকজন যুবক অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে আমি তাকে প্রাথমিক চিকিৎসা দেই। পরে তার জ্ঞান ফেরে। এখন উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালীতে পাঠানো হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপ-পরিদর্শক মো. হাফিজুর রহমান জানান, ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এখন খোঁজখবর নিচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD