বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪
বরিশালে আনারস মার্কার সমর্থকদের হামলা *সাংবাদিকসহ আহত-৫

বরিশালে আনারস মার্কার সমর্থকদের হামলা *সাংবাদিকসহ আহত-৫

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
প্রথমধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল সদর উপজেলার মোটরসাইকেল মার্কার
চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেনের সমর্থকদের ওপর ফের হামলা চালিয়েছে
প্রতিদ্বন্ধী আনারস মার্কার সমর্থকরা।

হামলার ছবি তোলার সময় দুই সংবাদকর্মীদের মারধর করে ক্যামেরা ভাঙচুর করেছে হামলাকারীরা।

হামলায় আহত সংবাদকর্মীসহ ৫ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার সন্ধ্যার পর পরই এ হামলার ঘটনা ঘটেছে সদর উপজেলার জাগুয়া ইউনিয়েনের পাচগাঁ এলাকায়।

আহত সংবাদকর্মী মোঃ সোহেল জানান, চেয়ারম্যান প্রার্থী
মাহমুদুল হক খান মামুনের আনারস মার্কার সমর্থক ইউপি সদস্য জামাল হোসেন ও তার
সহযোগিরা মোটরসাইকেল মার্কার সমর্থকদের উপর হামলা চালানোর খবর পেয়ে
তাৎক্ষনিক সংবাদ সংগ্রহের জন্য আমরা কয়েকজনে ঘটনাস্থলে যাই।

এসময় হামলার ছবি
তুলতে গেলে সংবাদকর্মী মোঃ সোহেল, আব্দুর রহমান, অলিউর রহমান, নাইম ইসলামসহ
পাঁচজনকে মারধর করে আহত করা হয়।

এসময় একটি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD